৩ দিন টানা ১৩ ঘণ্টা বন্ধ চক্ররেল, কোন কোন ট্রেন চলবে বদলে যাওয়া পথে?

 

তিন দিন চক্ররেল পরিষেবায় নিয়ন্ত্রণ, থাকছে বিশেষ সময়সূচি

নিজস্ব প্রতিবেদক: রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত চক্ররেল পরিষেবায় বিশেষ নিয়ন্ত্রণ জারি করেছে পূর্ব রেল। এই তিন দিন বিকেল ৪টে থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এবং কিছু ট্রেন ঘুরপথে চালানো হবে।

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ থেকে ১১ নভেম্বর যে ট্রেনগুলোর সময়সূচি ও যাত্রাপথে পরিবর্তন আনা হয়েছে, তা নিচে দেওয়া হলো:

যাত্রাপথ সংক্ষিপ্ত ও যাত্রা সমাপ্তির পরিবর্তন:

  • ৩০৩১২ (বারাসাত-মাঝেরহাট): বিকেল ৪টে ৩৪ মিনিটের ট্রেনটি টালা স্টেশনে যাত্রা শেষ করবে।
  • ৩০১২২ (নৈহাটি-বালিগঞ্জ): বিকেল ৪টে ১৪ মিনিটের ট্রেনটি টালা স্টেশনে যাত্রা শেষ করবে।
  • ৩০৩১৪ (দত্তপুকুর-মাঝেরহাট): সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটের ট্রেনটি টালা স্টেশনে যাত্রা শেষ করবে।
  • ৩০৭১১ (লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট): বিকেল ৪টে ১ মিনিটের ট্রেনটি বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে।
  • ৩০৪১৬ (শিয়ালদহ-বি.বি.ডি. বাগ): বিকেল ৫টা ৪৭ মিনিটের ট্রেনটি মাঝেরহাট স্টেশনে যাত্রা শেষ করবে।

টালা ও বালিগঞ্জ থেকে যাত্রা শুরু:

  • ৩০৩৩১ (মাঝেরহাট-হাবড়া): সন্ধ্যা ৬টা ১২ মিনিটের ট্রেনটি টালা থেকে যাত্রা শুরু করবে।
  • ৩০১১১ (বালিগঞ্জ-ব্যারাকপুর): সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের ট্রেনটি টালা থেকে যাত্রা শুরু করবে।
  • ৩০৩১৩ (মাঝেরহাট-বারাসাত): সন্ধ্যা ৮টা ৪৭ মিনিটের ট্রেনটি টালা থেকে যাত্রা শুরু করবে।
  • ৩০১২৩ (মাঝেরহাট-নৈহাটি): রাত ৮টা ২০ মিনিটের ট্রেনটি শিয়ালদহ উত্তর থেকে যাত্রা শুরু করবে।
  • ৩০৪৫১ (বি.বি.ডি. বাগ-ব্যারাকপুর): সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের ট্রেনটি মাঝেরহাট থেকে যাত্রা শুরু করবে।
  • ৩০৩১৭ (মাঝেরহাট-দত্তপুকুর): বিকেল ৫টার ট্রেনটি বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে কাঁকুড়গাছি হয়ে চলবে।

ঘুরপথে চলাচলকারী ট্রেন:

  • ৩০১৪৪ (গেদে-মাঝেরহাট): সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের ট্রেনটি কাঁকুড়গাছি হয়ে যাবে।
  • ৩০৩৩২ (হাবড়া-মাঝেরহাট): বিকেল ৪টে ৫ মিনিটের ট্রেনটি কাঁকুড়গাছি-বালিগঞ্জ হয়ে মাঝেরহাট পর্যন্ত চলবে।
  • ৩০৩৫৩ (মাঝেরহাট-দত্তপুকুর): বিকেল ৪টে ১৫ মিনিটের ট্রেনটি বালিগঞ্জ-কাঁকুড়গাছি হয়ে মাঝেরহাট থেকে ছাড়বে।
  • ৩০১৩৫ (মাঝেরহাট-রানাঘাট): সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের ট্রেনটি বালিগঞ্জ-কাঁকুড়গাছি হয়ে মাঝেরহাট থেকে ছাড়বে।

উল্লেখ্য, সন্ধ্যা ৬টা ৫ মিনিটের ৩০১৫২ নৈহাটি-মাঝেরহাট ট্রেনটি নির্ধারিত পথেই চলাচল করবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। যাত্রীদের অসুবিধার জন্য রেলের তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *