কালীপুজোর পরেই বড় বদল আবহাওয়ায়, দক্ষিণবঙ্গে কি ধেয়ে আসছে বৃষ্টি?

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে রাতের তাপমাত্রা

বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাসের প্রভাবে আজ সোমবার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, নদীয়া, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টির পরিধি বেড়ে হুগলি ও পশ্চিম মেদিনীপুরসহ সংলগ্ন এলাকায় বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, পশ্চিমি হাওয়ার প্রভাবে তাপমাত্রা কিছুটা কম থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৩-২৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *