স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে পৈশাচিক গণধর্ষণ!
বিহারের পাটনায় এক গৃহবধূকে গণধর্ষণ ও চরম অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে পাঁচ দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, রাতে ওই মহিলার বাড়িতে জোর করে ঢুকে তাঁর স্বামীকে একটি ঘরে আটকে রেখে গৃহবধূকে অপহরণ করে পাশের এক নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচজন মিলে তাঁকে পালাক্রমে ধর্ষণ করে এবং এরপর যৌনাঙ্গে বুলেট, পাথর ও কাঠের টুকরো ঢুকিয়ে দিয়ে বর্বরোচিত অত্যাচার চালায়। এখানেই শেষ নয়, নির্যাতিতার স্তন ও উরুতে ব্লেড দিয়ে এলোপাথাড়ি চিরে দেওয়ার অভিযোগও উঠেছে।
এই ঘটনায় নির্যাতিতা মহিলা স্থানীয় থানায় পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার জেরে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। তবে অভিযোগ দায়েরের পরও পুলিশ এখনও পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অধরা দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।