রেকর্ডের পর রেকর্ড! তাপদাহে জ্বলছে ইউরোপ, মৃত ১৩০০ ছাড়াল!

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপজুড়ে চলা তীব্র দাবদাহে মৃতের সংখ্যা ১,৩০০ ছাড়িয়েছে। ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে অতীতের সব রেকর্ড ভেঙেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইউরোপের বিভিন্ন দেশে জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং তাপমাত্রা না কমলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা।

তীব্র এই দাবদাহের পেছনে এল নিনিও এবং জেট স্ট্রিমের দুর্বলতাকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। এল নিনিওর প্রভাবে প্রশান্ত মহাসাগরের উষ্ণ জলস্তর বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট করছে এবং এর ফলে জেট স্ট্রিম দুর্বল হয়ে সাহারা মরুভূমির উত্তপ্ত বাতাস সরাসরি ইউরোপে প্রবেশ করছে। এর পাশাপাশি ইউরোপের ওপর তৈরি হওয়া উচ্চচাপ বলয় শীতল বাতাসকে বাধা দিচ্ছে এবং রাতেও তাপমাত্রা না কমায় হিটস্ট্রোকে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিজ্ঞানীদের মতে, গ্রিনহাউস গ্যাসের মাত্রা বৃদ্ধিতে বিশ্ব উষ্ণায়ন তীব্র আকার ধারণ করায় আগে ১০০ বছরে একবার দেখা দেওয়া এমন দাবদাহ এখন ইউরোপে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *