ডিগ্রি জাল করে চাকরি! বিপাকে ৩০০০ শিক্ষক

বিহারের সরকারি স্কুলগুলিতে নিয়োগ দুর্নীতির অভিযোগে ৩০০০-এরও বেশি শিক্ষককে ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। শুক্রবার শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি এই কঠোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় জাল শিক্ষাগত যোগ্যতার নথি ও ভুয়ো ডিগ্রি জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিজিল্যান্স ব্যুরোর তদন্ত রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর এবং ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

শিক্ষা দপ্তরকে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, অভিযুক্তদের শুধু চাকরি থেকেই বরখাস্ত করা হবে না, বরং গত কয়েক বছরে তাঁরা সরকারি কোষাগার থেকে যে বেতন নিয়েছেন, তা সুদসহ আদায় করা হবে। পাশাপাশি, তদন্তের মুখে পড়ে যেসব শিক্ষক ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও আইনানুগ বিভাগীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *