ব্রিগেডে লোক নেই! মমতা কি সত্যিই একা?

তৃণমূলের শহীদ দিবস নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা: তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন নিয়ে দলটির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বুধবার নিউ টাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি দাবি করেন, ব্রিগেডে জনসমাবেশ করার মতো লোক তৃণমূলের নেই। তাই সম্মান বাঁচাতে শহীদ দিবস ঘরের মধ্যে বা কালীঘাটে পালন করার পরামর্শ দিয়েছেন তিনি। এ সময় তিনি তৃণমূলের বর্তমান অবস্থাকে ‘রাজনৈতিক ড্রামা’ হিসেবে অভিহিত করে বলেন, ১৯৮৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল গড়ার সময়ের সঙ্গে বর্তমান পরিস্থিতির মিল পাওয়া যাচ্ছে।

দলীয় নেতাদের বিরুদ্ধে ওঠা আইনি পদক্ষেপ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিদের কাছে ইডি বা কেন্দ্রীয় সংস্থার সমন পৌঁছাবেই। এছাড়া রাজ্যে মৌলবাদীদের উত্থানের জন্য তৃণমূলকে দায়ী করে তিনি বলেন, সিপিএম যে ধারার সূত্রপাত করেছিল, তৃণমূল সেই মৌলবাদীদের হাতেই ক্ষমতা তুলে দিয়েছে। এদিন তিনি শ্যামলী পরিবহনের নতুন বাস পরিষেবার প্রশংসা করার পাশাপাশি দুর্গাপুজো নিয়ে বড় আয়োজনের ইঙ্গিত দিয়ে বলেন, রাজ্যে বর্তমানে সার্বিক সনাতন জাগরণ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *