৮.৫ কেজি ওজন কমালেন সোনম ওয়াংচুক, প্রাণ বাঁচাতে এবার হাইকোর্টের দ্বারস্থ আন্দোলনকারীরা!

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও বিভিন্ন পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে সমাজকর্মী সোনম ওয়াংচুকের চলমান অনশন বুধবার ১৮ দিনে পদার্পণ করেছে। টানা অনশনের ফলে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, এই কদিনে তাঁর ওজন প্রায় ৮.৫ কেজি হ্রাস পেয়েছে এবং শরীরে পেশির ক্ষয় শুরু হয়েছে। শারীরিক চরম দুর্বলতার কারণে তিনি ঠিকমতো কথা বলতেও পারছেন না বলে জানা গেছে।

সোনম ওয়াংচুকের এই সংকটজনক পরিস্থিতিতে তাঁর অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা এবং তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করার আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেছেন আইনজীবী রাকেশকুমার সাইনি। এদিকে, আন্দোলনকারীদের অভিযোগ, বারবার আলোচনার চেষ্টা সত্ত্বেও কেন্দ্র সরকার এ বিষয়ে সম্পূর্ণ নীরব। সিজেপি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক দাবি করেছেন যে, সরকার ইচ্ছাকৃতভাবেই সোনমের দাবিগুলোকে উপেক্ষা করছে। সংগঠনের তরফ থেকে অনশন ভাঙার অনুরোধ জানানো হলেও, নিজের দাবিতে অনড় থেকে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে এই লড়াই চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *