ভুয়ো নথিতে ৩.৯০ কোটির ঋণ! হাওড়ায় ব্যাঙ্ক জালিয়াতি চক্রের পর্দাফাঁস, মিলল দেড় কোটি টাকা

জাল নথি জমা দিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) থেকে প্রায় ৩ কোটি ৯০ লক্ষ টাকা ঋণ আত্মসাতের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (এসআইটি)। ধৃতরা হলেন মানস রায়, তাপস রায় ও তন্ময় রায়। হাওড়ার নন্দলাল চট্টোপাধ্যায় লেনের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং সেখান থেকে নগদ প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের আগে অভিযুক্তরা একটি বেসরকারি সংস্থার পরিচালক ও গ্যারান্টর হিসেবে হাওড়া পুরসভার একটি জাল বিল্ডিং প্ল্যান আসল নথি হিসেবে দেখিয়ে ব্যাঙ্কে ক্যাশ ক্রেডিট লোনের আবেদন করে। ঋণ পাওয়ার পর কোনো ইএমআই পরিশোধ না করে বিভিন্ন ভুয়া সহযোগী সংস্থার মাধ্যমে তারা পুরো টাকা সরিয়ে ফেলে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং চক্রটির শিকড় কত গভীরে তা জানতে ধৃতদের আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *