এত তারার ভিড়ে সেরা নক্ষত্র কুণাল-সৌরভ!

‘বছরের বেস্ট’ অনুষ্ঠান শেষে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও তৃণমূল নেতা কুণাল ঘোষের সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রেক্ষাগৃহের বাইরে লিকার চা পান করার সময় কুণাল ঘোষকে দেখে সৌরভ গঙ্গোপাধ্যায় মজা করে বলেন, “আরে মেসি জমানায় তুমিও তো লেফট উইংয়ে দারুণ ফুটবল খেলছ!” পাল্টা প্রতিক্রিয়ায় কুণাল ঘোষ বলেন, “এত তারার মাঝে নক্ষত্র তো তুমিই!”

চলতি বিশ্বকাপে ফুটবলের প্রসঙ্গ টেনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা। বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, বিধায়কদের দলবদল এবং সংকটের মুখে দাঁড়িয়ে দলের হয়ে একাই লড়াই চালিয়ে যাচ্ছেন কুণাল ঘোষ। রাজনৈতিক দলের অন্দরে সৃষ্ট এই প্রতিকূল পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে কুণাল ঘোষের দৃঢ় অবস্থানকেই সৌরভের এই ‘দারুণ ফুটবল’ খেলার মন্তব্য এক প্রকার জনসমক্ষে স্বীকৃতি দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *