দিনরাত জলে ডুবে থাকত কিশোর, চিকিৎসকদের মন্তব্যে শোরগোল!

বার্তা ডেস্কঃ

মুর্শিদাবাদের ষোলো বছর বয়সি কিশোর ইকবাল শেখের একটি অদ্ভুত আচরণ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরিবারের দাবি, জলের বাইরে আসলেই তার শরীরে তীব্র জ্বালাপোড়া শুরু হতো, যার ফলে সে দিনরাত পুকুরে ডুবে থাকতে বাধ্য হতো। এই চাঞ্চল্যকর ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর তার চিকিৎসার দায়িত্ব নেন অনন্ত আম্বানি এবং তাকে উন্নত চিকিৎসার জন্য মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের কঠোর পর্যবেক্ষণে রয়েছেন।

এই বিরল সমস্যা নিয়ে কলকাতার বিশিষ্ট চিকিৎসকরা বিভিন্ন সম্ভাব্য কারণের কথা জানিয়েছেন। চিকিৎসক রুদ্রজিৎ পাল এবং রজত বসুর মতে, এর নেপথ্যে মানসিক জটিলতা, ত্বকের সমস্যা, স্নায়ুর রোগ কিংবা ভিটামিন বি৫ এর অভাবজনিত পেলেগ্রা রোগ থাকতে পারে। অন্যদিকে, চিকিৎসক উৎসব দাসের অভিমত, এটি ‘এরিথ্রোমেলালজিয়া’ বা ‘অ্যাকোয়াজেনিক প্রুরাইটাস’ নামক রোগ হতে পারে, যেখানে জলের সংস্পর্শে এলে প্রচণ্ড জ্বালা, ত্বক লাল হওয়া ও গরম হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *