এক বাড়িতেই স্বামী-স্ত্রী ও প্রেমিক! উত্তরপ্রদেশে চরম নাটকীয় ত্রিভুজ প্রেমের গল্প!
বার্তা ডেস্কঃ
উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় এক অদ্ভুত পারিবারিক সম্পর্কের ঘটনা প্রকাশ্যে এসেছে। মহমুদাবাদ এলাকার বাসিন্দা শুভম বর্মা, তাঁর স্ত্রী অঞ্জু এবং শুভমের বন্ধু নিতিন—তিনজনেই এক ছাদের নিচে একসঙ্গে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন। নিতিন আগে শুভমের বাড়িতে যাতায়াত করতেন এবং তাঁকে ভাই হিসেবেই মানতেন শুভম। সময়ের সঙ্গে সঙ্গে অঞ্জু ও নিতিনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলেও শুভমের এতে কোনো আপত্তি নেই। বরং তিনি দুই সন্তানকে নিয়ে তিনজনেই একসঙ্গে সংসার করতে চান।
পরিবারের আপত্তির জেরে এই বিরল ঘটনাটি শেষ পর্যন্ত মহমুদাবাদ কোতওয়ালি থানায় গড়ায়। পুলিশ উভয় পক্ষকে ডেকে দীর্ঘক্ষণ আলোচনা করলেও কোনো সমাধান সূত্র মেলেনি। অঞ্জু এবং শুভম দুজনেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরিবার ছাড়তে রাজি থাকলেও তাঁরা একে অপরের সঙ্গ ছাড়বেন না। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো এফআইআর দায়ের হয়নি এবং বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।