নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে কি তবে ভারী বৃষ্টির ঢল নামবে?

বার্তা ডেস্কঃ

উত্তর বঙ্গোপসাগরের উপকূলে ঘূর্ণাবর্তের জেরে ফের ঘনিয়ে আসছে নিম্নচাপের মেঘ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে, যার জেরে নতুন সপ্তাহের শুরুতেই ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ।বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।কোথাও কোথাও সাত থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।পাশাপাশি, উপকূলীয় ও অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

অন্য দিকে, তিলোত্তমা কলকাতাতেও দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরের সব জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনে গরমের অস্বস্তি কিছুটা কমলেও সাধারণ মানুষকে দুর্যোগপূর্ণ পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *