গ্রেপ্তার হরিণঘাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রাজীব দালাল!
April 17, 2026
হরিণঘাটা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দালালকে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিশ। গত ৯ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে নির্দল প্রার্থীর মনোনয়ন পেশকে কেন্দ্র করে রিটার্নিং অফিসারের সঙ্গে তাঁর বচসা ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
কাউন্সিলরের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শুক্রবার তৃণমূলের কর্মী ও সমর্থকরা কল্যাণী থানার সামনে জড়ো হন। রাজীব দালালের নিঃশর্ত মুক্তির দাবিতে তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও সংশ্লিষ্ট কাউন্সিলরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।