হরমুজ প্রণালীতে বিধ্বংসী মার্কিন হামলা, পাল্টা জবাবে কাঁপছে ইরান!

ওমান উপকূলে ‘এভার লাভলি’ নামক একটি পণ্যবাহী জাহাজে ইরানি ড্রোনের হামলার ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা সামরিক পদক্ষেপ নিল আমেরিকা। ঘটনার জেরে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চপ্যাড এবং উপকূলীয় রাডার স্টেশন লক্ষ্য করে বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) এই ঘটনাকে যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন হিসেবে অভিহিত করে জানিয়েছে যে, ইরানের এই আক্রমণাত্মক আচরণ আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করছে।

এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, ইরান কোনো উস্কানি ছাড়া আক্রমণ করে না, তবে তাদের ওপর হামলার কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের এই সামরিক উত্তজনা বিশ্ববাজারে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *