প্রেসক্রিপশন ছাড়া মিলবে না কাফ সিরাপ, কড়া নির্দেশিকা জারি কেন্দ্রের!

কাফ সিরাপ ও টনিকের অপব্যবহার রুখতে কঠোর পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। ড্রাগ রুল ১৯৪৫ সংশোধন করে ১২ শতাংশের বেশি অ্যালকোহলযুক্ত এবং ৩০ মিলিলিটারের চেয়ে বড় আকারের কাফ সিরাপ ও টনিককে ‘শিডিউল H1’ তালিকাভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া সাধারণ মানুষ এই জাতীয় ওষুধ আর কিনতে পারবেন না। পাশাপাশি, ‘শিডিউল K’-এর অধীনে থাকা বিশেষ ছাড় বাতিলের মাধ্যমে ওষুধ উৎপাদন থেকে শুরু করে খুচরো বিক্রি পর্যন্ত পুরো প্রক্রিয়ায় নজরদারি বাড়ানো হয়েছে।

নতুন এই নিয়ম সরকারি গেজেটে প্রকাশের ছয় মাস পর অর্থাৎ ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। নির্দিষ্ট এই সময়ের মধ্যে ওষুধ প্রস্তুতকারক সংস্থা এবং বিক্রেতাদের তাদের প্রচলিত বিক্রয় ও সরবরাহ ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *