টানা দুর্যোগে কাঁপছে বাংলা, ধেয়ে আসছে ভারী বৃষ্টি!

সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যজুড়ে তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর ফলে বাতাসে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষত হাওড়া, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে সমুদ্র উত্তাল থাকায় শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলোর জন্যও আবহাওয়া দপ্তর বিশেষ সতর্কবার্তা দিয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তরের আটটি জেলায় বুধবার পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী মঙ্গলবার থেকে ঝড়-বৃষ্টির প্রকোপ কিছুটা কমতে শুরু করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *