হাসপাতালের দালালদের দিন শেষ, এবার নজরে ফেস-রেকগনিশন!

সরকারি হাসপাতালে দালাল চক্র রুখতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করল রাজ্য সরকার। স্বাস্থ্যভবনে নবনির্মিত সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে ফেস-রেকগনিশন সিসিটিভি ক্যামেরার সাহায্যে ২৪ ঘণ্টা লাইভ মনিটরিং করা হচ্ছে। কোনো ব্যক্তি যদি নিয়মিত আউটডোর বা ল্যাব রিপোর্টের লাইনে উপস্থিত থাকেন, তবে ফেস-রেকগনিশন প্রযুক্তির মাধ্যমে তাকে দালাল হিসেবে চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমানে কলকাতা ও শহরতলির সব মেডিক্যাল কলেজ এবং চারটি জেলা হাসপাতালে এই নজরদারি ব্যবস্থা কার্যকর হয়েছে। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে রাজ্যের সব জেলা ও মহকুমা হাসপাতালকে এই প্রযুক্তির আওতায় আনা হবে। হাসপাতালগুলোর ইমার্জেন্সি, করিডর এবং পার্কিং এলাকা এই নজরদারির অন্তর্ভুক্ত হলেও, রোগীর গোপনীয়তা রক্ষায় ইনডোর ওয়ার্ডগুলোতে কোনো ক্যামেরা বসানো হবে না। সরকারি হাসপাতালে দালাল চক্র দমন এবং রেফার সমস্যার সমাধান করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *