অধি চৌধুরীর নিরাপত্তা কেন কমল! মুখ খুললেন প্রাক্তন সাংসদ

বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের রদবদল করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাঁর ‘ওয়াই প্লাস’ (Y+) ক্যাটাগরির নিরাপত্তা কমিয়ে এখন ‘এক্স’ (X) ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর রাজ্যের তরফে তাঁর পুলিশি নিরাপত্তা আগেই প্রত্যাহার করা হয়েছিল।

নিরাপত্তা হ্রাসের বিষয়টি নিশ্চিত করে অধীর চৌধুরী জানিয়েছেন, সুরক্ষার জন্য তিনি সরকারের কাছে কোনো আবেদন জানাননি। বর্তমানে চার থেকে পাঁচজন নিরাপত্তা রক্ষী তাঁর সঙ্গে থাকলেও, নিরাপত্তার এই পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাঁর কাছে কোনো স্পষ্ট তথ্য নেই। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হলেও, জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছে যে এটি সম্পূর্ণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয় এবং এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চায় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *