ধেয়ে আসছে চরম দুর্যোগ, টানা ৭ দিন ভাসবে বাংলা!

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রথযাত্রার পর রাজ্যজুড়ে ফের সক্রিয় হয়ে উঠেছে বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন গোটা পশ্চিমবঙ্গে দফায় দফায় বৃষ্টিপাত হবে। তবে এই সময়ে উত্তরবঙ্গের জেলাগুলোতে দুর্যোগপূর্ণ পরিস্থিতির আশঙ্কা সবচেয়ে বেশি, যার জেরে সেখানে লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী ১৮ ও ১৯ জুলাই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির (৭-২০ সেমি) সম্ভাবনা রয়েছে। একই সময়ে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া ২০ থেকে ২২ জুলাই পর্যন্ত কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস ও নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় প্রশাসনকে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগবেন বাসিন্দারা। ১৮ ও ১৯ জুলাই কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনা-সহ প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টি হতে পারে। ২০ জুলাই বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের সতর্কতা রয়েছে। ২১ থেকে ২৪ জুলাই পর্যন্ত আকাশ মূলত মেঘলা থাকবে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভুত হবে। এই সময়ে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬-২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মহানগরে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ৪০ থেকে ৬০ শতাংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *