সন্ত্রাস দমনে কঠোর হুঁশিয়ারি, পশ্চিম তীরে বড় হামলার ইঙ্গিত ইজরায়েলি প্রধানমন্ত্রীর!

ইজরায়েল ও প্যালেস্তাইনের চলমান সংঘাতের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি নিরাপত্তা বাহিনীকে বিভিন্ন গ্রামে প্রবেশ করে চিরুনি তল্লাশি চালানো, অস্ত্র উদ্ধার এবং সন্দেহভাজনদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও চরমে পৌঁছেছে এবং সংঘাত নতুন ও ভয়াবহ রূপ নিতে পারে বলে আন্তর্জাতিক মহলে আশঙ্কা তৈরি হয়েছে।

এই সামরিক অভিযানের পাশাপাশি কিছু এলাকায় উগ্র ইজরায়েলি বসতিবাসীদের হামলার অভিযোগও পাওয়া গেছে, যার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ‘ইয়ুথ এগেইনস্ট সেটেলমেন্টস’-এর প্রতিষ্ঠাতা ইসা আমরুর তথ্যমতে, পশ্চিম তীরের সাধারণ প্যালেস্তাইন নাগরিকরা প্রতিদিন চরম হিংসার শিকার হচ্ছেন। গত কয়েক মাসে লাগাতার নিপীড়নের কারণে ২০টিরও বেশি প্যালেস্তাইন সম্প্রদায় তাঁদের ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছেন এবং শত শত পরিবার বাস্তুহারা হয়ে পড়েছেন। ইসা আমরু বর্তমান এই পরিস্থিতিকে ‘জাতিগত নির্মূল’ প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *