১২ বছরের অন্ধকার দূর! শুভেন্দুর ‘জনতার দরবার’ থেকে ফিরল এক পরিবারের হাসি!

দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পুরুলিয়ার পুঞ্চা থানার লাউলাদা গ্রামের কৃষ্ণ বাউরির বাড়িতে পৌঁছাল বিদ্যুৎ সংযোগ। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রভাবশালী ব্যক্তিদের বাধার কারণে দীর্ঘ এক দশক ধরে বিদ্যুৎহীন ছিল এই পরিবারটি। গত ১৩ জুলাই মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ ভুক্তভোগী পরিবারের আবেদনের প্রেক্ষিতে মাত্র ১২ দিনের মাথায় প্রশাসনিক উদ্যোগে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানানোর পর বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পুঞ্চা ব্লক প্রশাসন, পুলিশ এবং বিদ্যুৎ দপ্তর যৌথভাবে উদ্যোগ গ্রহণ করে। গত বৃহস্পতিবার উভয় পক্ষকে নিয়ে শুনানির পর প্রশাসন বিদ্যুৎ সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই নির্দেশ অনুযায়ী, শুক্রবারই কৃষ্ণ বাউরির বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। দীর্ঘ সমস্যার সমাধানে স্বস্তি প্রকাশ করেছে ওই পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *