লাইক-ভিউতেই কি বন্দি জেন-জির আত্মমর্যাদা? উঠে এলো চাঞ্চল্যকর তথ্য!

সোশ্যাল মিডিয়ায় লাইক ও কমেন্টের সংখ্যা তরুণ প্রজন্মের আত্মমর্যাদায় বিরূপ প্রভাব ফেলছে বলে এক গবেষণায় উঠে এসেছে। রাজস্থানের কোটার গভর্নমেন্ট আর্টস গার্লস কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জ্যোতি সিদানার চালানো এই সমীক্ষায় দেখা গেছে, প্রত্যাশিত প্রতিক্রিয়া না পেলে জেন-জি প্রজন্মের ছাত্রীরা তীব্র উদ্বেগ, বিচ্ছিন্নতা ও একাকীত্বে ভুগছেন। ১৪১ জন ছাত্রীর ওপর ২৫ দিন ধরে পরিচালিত এই গবেষণায় ৪৩.৯ শতাংশ উত্তরদাতা সোশ্যাল মিডিয়াকে লোকদেখানোপনার মাধ্যম হিসেবে চিহ্নিত করেছেন এবং ৪১.৫ শতাংশ মনে করেন এটি তাদের নিজস্ব ব্যক্তিত্বকে ক্ষতিগ্রস্ত করছে।

সমীক্ষায় আরও দেখা যায়, অনলাইনে সবসময় নিখুঁত ভাবমূর্তি বজায় রাখার চাপে থাকা তরুণীদের মধ্যে ৬১ শতাংশ নেতিবাচক মন্তব্য বা ট্রোলিংয়ের শিকার হয়ে চরম মানসিক চাপের সম্মুখীন হন। এ পরিস্থিতি মোকাবিলায় গবেষকরা নিয়মিত ডিজিটাল ডিটক্স, বাস্তব সামাজিক যোগাযোগ বৃদ্ধি এবং লাইক-ভিউ দিয়ে নিজের যোগ্যতাকে পরিমাপ না করার পরামর্শ দিয়েছেন। অধ্যাপক ড. জ্যোতি সিদানার সতর্ক করে বলেছেন, সময়মতো ডিজিটাল ভারসাম্য বজায় না রাখলে এই প্রজন্মের মানসিক স্বাস্থ্য ও সামাজিক সম্পর্কের ওপর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *