মাঝরাতে বীরভূমে তল্লাশি, অনুব্রত-ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার ২৯ কোটি টাকা ও ১৫ কেজি সোনা!

বীরভূম ও পশ্চিম বর্ধমান সীমানায় আর্থিক দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ২৯ কোটি টাকা নগদ এবং ১৫ কেজি খাঁটি সোনা উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের মহম্মদবাজার থানার মদনপুর এলাকায় একটি দোতলা বাড়িতে গভীর রাতে এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে, তা গোনার জন্য তদন্তকারীদের একাধিক হেভি-ডিউটি কারেন্সি কাউন্টিং মেশিন ব্যবহার করতে হয়। বুধবার সারারাত ধরে চলে টাকা গোনার এই প্রক্রিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বাড়িটির মালিক মিনার মণ্ডল প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয়। এই টুলু মণ্ডল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ঘটনাটি কোনো সাধারণ সঞ্চয় নয়, বরং সংগঠিত অপরাধ ও অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে উপার্জিত কালো টাকা বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার বিদিত রাই ভুন্দেশ। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বালি ও পাথর খাদানের বেআইনি ব্যবসা, ভুয়া ডিচিআর জালিয়াতিসহ দুবাইয়ে হোটেল ব্যবসার যোগসূত্র এবং জামাইয়ের পরিবারের সোনা পাচারের সঙ্গে এই অর্থের সম্পর্ক আছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *