দিল্লির বুকে দাঁড়িয়ে কালীঘাটের নিরাপত্তা নিয়ে বিস্ফোরক মমতা!

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হারের পর এই প্রথম জাতীয় রাজধানীতে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রের উপস্থিতিতে ডেরেক ও’ব্রায়নের বাসভবনে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তবে সবচেয়ে বড় চমক ছিল তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে করা চাঞ্চল্যকর অভিযোগ। মমতা দাবি করেন, তাঁর কালীঘাটের বাড়িতে পর্যাপ্ত কোনো নিরাপত্তা নেই এবং প্রতি রাতে ২০০ থেকে ৩০০ জন দুষ্কৃতী সেখানে এসে নিয়মিত হইচই ও অশান্তি সৃষ্টি করছে।

এদিনের বৈঠকে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের জোরালো দাবি তোলেন। পাশাপাশি, দক্ষিণ কলকাতায় ইভিএম পুড়ে যাওয়ার ঘটনা এবং নির্বাচন কমিশনের আইটি বিভাগের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। ভোট-পরবর্তী হিংসা ও পুলিশি নিষ্ক্রিয়তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০২৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না, খুব শীঘ্রই কেন্দ্রের সরকারের পতন ঘটবে এবং রাজনৈতিক পটপরিবর্তন অবধারিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *