দেশের বাকস্বাধীনতা কি আজ বিপন্ন? সংবিধান নিয়ে মমতার কড়া হুঙ্কার!
বার্তা ডেস্কঃ
দেশের লাখ লাখ নাগরিকের বাক্স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার জোরপূর্বক কেড়ে নেওয়া হচ্ছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে এক জোরালো বার্তায় তিনি দাবি করেছেন, সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার ও গণতান্ত্রিক আদর্শকে ধুলিসাৎ করে দেশে সেন্সরশিপের এক ভয়ানক শাসন কায়েম করা হচ্ছে। সংবিধানের ১৪, ১৯ এবং ২১ নম্বর অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি থেকে সাধারণ নাগরিক—সকলের স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিনিয়ে নিতে চাইছে বর্তমান শাসনব্যবস্থা। ডিজিটাল প্ল্যাটফর্ম, ভ্লগার ও ইউটিউবারদের পাশে দাঁড়িয়ে তিনি এই সেন্সরশিপের বিরুদ্ধে একজোটে লড়াইয়ের ডাক দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় নাগরিকদের ওপর নিপীড়ন ও হয়রানি বন্ধ করে সরকারের আসল দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি স্পষ্ট ভাষায় জানান, রাজনৈতিকভাবে মোকাবিলা করার সাহস না থাকায় বিরোধীদের কণ্ঠস্বর স্তব্ধ করতে পুলিশ ও প্রশাসনকে অপব্যবহার করা হচ্ছে। প্রশাসনিক হুমকি ও চাপ সৃষ্টির রাজনীতি বাদ দিয়ে রাজনৈতিক ময়দানে সরাসরি লড়ার জন্য বিজেপিকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।