প্রশ্নফাঁস রুখতে কঠোর আইন, ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বড় পদক্ষেপ মোদী সরকারের!

ভারতের জাতীয় পরীক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত ও প্রযুক্তিনির্ভর করে তোলার লক্ষ্যে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকণির নেতৃত্বে একটি বিশেষ ‘টাস্ক ফোর্স’ গঠন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি জানান, এই উচ্চপর্যায়ের কমিটি দেশের বর্তমান পরীক্ষা পদ্ধতির ত্রুটিগুলো পর্যালোচনা করে সরকারকে বিশদ রিপোর্ট প্রদান করবে। এই প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ভবিষ্যতে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা হবে।

এছাড়া প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, দোষীদের বিচারের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হয়েছে। পাশাপাশি, শিক্ষাব্যবস্থায় অনিয়ম রোধে অত্যন্ত কঠোর বিধান সম্বলিত একটি নতুন বিল সোমবার সংসদে পেশ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *